কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার উত্তরাঞ্চলে গতকাল শনিবার বিকেলে একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, চারজন চালক ও কর্মকর্তাসহ ভাড়া করা বিমানটিতে যাত্রী ছিলেন ১৫ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি একটি ছোট পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।কানাডার একদল সেনা ওই এলাকায় প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাঁরা দ্রুত উদ্ধার তত্পরতা চালাতে সক্ষম হন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে।