কান্তপুর গ্রাম একাদশ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর স্কুলের মাঠে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতা চূড়ান্ত খেলায় কান্তপুর গ্রাম একাদশ ১-০ গোলে আকুন্দবাড়িয়া গ্রাম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে স্কুলের মাঠেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম মণ্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলকে একটি বড় গরু এবং রানার আপ দলকে একটি ছোট গরু পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও পাঁচকমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।