কান্দাহারে আত্মঘাতী হামলায় নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কান্দাহারের একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ন্যাটোর বৃহত্তম ঘাঁটি কান্দাহার বিমানবন্দরে যাওয়ার আগে সর্বশেষ বিরতিস্থলে একটি মোটরসাইকেল থেকে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটান হামলাকারী। এর মিনিট খানেক পরই লোকজনের জমায়েতস্থলকে লক্ষ্য করে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। হামলার পর রক্ত আর আতঙ্কে স্তব্ধ হয়ে যায় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন।বিবিসির খবরে বলা হয়, কান্দাহার বিমানবন্দরমুখী ন্যাটোর সরবরাহ কাজে নিয়োজিত এক সারি ট্রাককে লক্ষ্য করে হামলা চালানো হয়। হতাহতদের বেশির ভাগই সাধারণ দোকানি ও পথচারী। কান্দাহার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরপরাধ জনগণের জীবনের তোয়াক্কা না করার আর একটি উদাহরণ তৈরি হলো এ হামলার মাধ্যমে। তবে হামলার পরও সরকারের প্রতি সমর্থন এবং এ ধরনের নাশকতা ঠেকাতে একত্রে কাজ করবে কান্দাহারের জনগণ।জানা গেছে, আফগানিস্তানে তালেবানদের অন্যতম ঘাঁটি কান্দাহার। শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ন্যাটোর বিমানবন্দর। তা সত্ত্বেও এ অঞ্চল থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে তালেবানরা।