কান্নায় বিদায় দেব আনন্দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দশক দর্শককে আনন্দ দিয়ে গেছেন দেব আনন্দ। ৩ ডিসেম্বর ৮৮ বছর বয়সে তিনি চলে গেলেন সবাইকে কাঁদিয়ে। ১০ ডিসেম্বর হলো এই বলিউড তারকার শেষকৃত্য। যুক্তরাজ্যের পুটনের একটি চিতায় হিন্দুরীতি অনুসারে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। পরিবারের সদস্যদের বাইরে শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন দেবের বন্ধু লর্ড মেঘনান্দ দেশাই ও সুব্রত রায়। উচ্চরক্তচাপের কারণে সেখানে যেতে পারেননি দেবের স্ত্রী কল্পনা কার্তিক। এ ছাড়া ছেলে সুনীল, মেয়ে দেবীনা, বোন শীলা কাপুর উপস্থিত ছিলেন সেখানে। শেষকৃত্যের সময় বাজছিল দেব আনন্দ অভিনীত ছবি থেকে নেওয়া ‘আভি না যাও ছোড় কে’ এবং ‘গাতা রাহে মেরা দিল’ গানের সুর। পিটিআই।