কাপাসিয়া-কিশোরগঞ্জে বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে ওই রুটে বাস চলাচল শুরু হয়েছে। আজ বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন মালিক, শ্রমিকদের সঙ্গে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক হয়। সেখানে গাজীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদার জানান, পরিবহন সেক্টরে চাঁদাবাজি এবং বিভিন্ন নির্যাতন বন্ধের জন্য আলাদা মনিটরিং সেল খোলা হবে। সেই নম্বর সবাইকে দেওয়া হবে। পরিবহনের সব সমস্যা ওই নম্বরে জানালে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক আরও জানান, যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে।আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানান, জেলা প্রশাসন তাঁদের আশ্বস্ত করেছে। তাঁরা তিনটা থেকে ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।