কাপাসিয়াবাসী বিস্মিত, মর্মাহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে স্থানীয় নেতা কর্মীরা বিস্মিত হয়েছেন। এলাকার রাজনীতিতে তার মতো কর্মঠ সৎ মানুষের পদত্যাগে এলাকাবাসীরাও মর্মাহত হয়েছেন। তিনি আবার তার সিদ্ধান্ত প্রত্যাহার করবেন এবং রাজনীতিতে সক্রিয় হবেন এমনটাই চাওয়া কাপাসিয়াবাসীর। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাপাসিয়ার সন্তান মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী সাংবাদিকদের জানান, তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে আমি হতবাক ও মর্মাহত। আমি ও কাপাসিয়াবাসি আশা করেছিলাম বর্তমান সংসদের মেয়াদকাল পর্যন্ত তিনি একজন বলিষ্ঠ সাংসদ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পদত্যাগে কাপাসিয়ার রাজনীতিতে নেতৃত্ব সংকট দেখা দেবে। এতে আমি খুশি হইনি। কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন জানান, দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে এভাবে পদত্যাগ করা তাজের ঠিক হয় নি। তার কাছে কাপাসিয়াবাসির অনেক আশা-প্রত্যাশা ছিল। কিন্তু তার পদত্যাগে তা থেকে কাপাসিয়াবাসি বঞ্চিত হলো। পদত্যাগ না করে তার চুপচাপ থাকা উচিত ছিল। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় তাজের পদত্যাগ করা ঠিক হয় নি। কাপাসিয়াসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান জানান, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি আমাদের কিছুই বলেননি এবং জিজ্ঞাসা করার দরকারও মনে করেন নাই। তবে আমরা কখনো চাইনি তাজ সাংসদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুক।