কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার লতাপাতা বাজারে আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এক সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী ওই সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে নয়টি রুটে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস লতাপাতা বাজারে দাঁড়ানো একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় আশিকুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে এসএসসি পরীক্ষার্থী এবং স্থানীয় তরগাঁও গ্রামের আমীর উদ্দিনের ছেলে।ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে ক্ষতিপূরণ দাবি করে। পরে কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিলে বিকেল পাঁচটার পর যান চলাচল স্বাভাবিক হয়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।