কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, অজস্র মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ার কারণে কাপ্তাই হ্রদের পানি বর্তমানে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কর্ণফুলী জল বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী জানান, হ্রদে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাঁধ রক্ষার স্বার্থে ১৬টি স্প্রিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ২০ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এ কারণে নিম্নাঞ্চলের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী ও বোয়ালখালী উপজেলা ঝুঁকির মধ্যে রয়েছে। এসব উপজেলায় আগাম কোনো প্রস্তুতি না থাকায় হাজার হাজার হেক্টর জমির আমন ফসল নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। এ ছাড়া রাঙামাটি সদর, নানিয়ারচর, বরকলসহ একাধিক উপজেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে।গত বছর কাপ্তাই হ্রদে পানির অভাবে বিদ্যুত্ উত্পাদন সর্বনিম্নে নেমে গিয়েছিল। গত বছরের তুলনায় এ বছর বৃষ্টি বেশি হওয়ায় বিদ্যুত্ উত্পাদনও বেড়েছে। গত মঙ্গলবার জলবিদ্যুত্ কেন্দ্রের ১, ২, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ১৭৬ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হয়েছে। তবে মেরামতের জন্য ৩ নম্বর ইউনিটটি বন্ধ আছে বলে জানা গেছে।