কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে
কাপ্তাই হ্রদের পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুদিনের থেমে থেমে বৃষ্টি, ভারত থেকে নেমে আসা পানি ও পাহাড়ি ঢলের কারণেই কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।জানা গেছে, ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটি সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলার নিচু এলাকার ঘরবাড়ি ডুবতে শুরু করেছে।জেলার লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল জুড়াছড়ি ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলের আবাদি জমিসহ অসংখ্য ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ফসলি জমিও এ পানিতে প্লাবিত হয়েছে। এ ছাড়াও বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় অসংখ্য মানুষ ও গৃহপালিত গবাদিপশু পানিবন্দী হয়ে পড়েছে।কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎেকন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী জানান, হ্রদে স্বাভাবিক নিয়মে পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৬ দশমিক ৮৮ এমএসএলের ওপর। পানির উচ্চতা ১০৯ এমএসএল অতিক্রান্ত হলে অতিরিক্ত পানি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়।