কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত, আহত ৪৭
কাপ্তাই-চট্টগ্রাম সড়কে দুর্ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন। আজ শুক্রবার বিকেলে কাপ্তাই থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চন্দ্রঘোনার রেশম বাগান এলাকায় একটি সেতুর রেলিং ভেঙে পানিতে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন- ফাতেমা বেগম (২৫), তাঁর চারমাস বয়সী শিশুপুত্র, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য শাহাব উদ্দিন (৩৭), শাহাজাহান বেগম (৬০), একাকী চাকমা (৪৭) এবং অজ্ঞাত আরও দুই ব্যক্তি।দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় দমকল কর্মী, সেনাবাহিনী, বিজিবি ও আনসরা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ফাতেমা বেগম ও তাঁর চার মাসের শিশুপুত্র ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্যরা।কাপ্তাই উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য বিপ্লব মারমা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।