কাপড় ও শুকনো খাবার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের মধ্যে গতকাল সোমবার কাপড় ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পঙ্গু হাসপাতালে ১১০ জন ও ঢাকা মেডিকেল কলেজে ৩০ জন, মোট ১৪০ জনকে এ সহায়তা দেওয়া হয়। জনপ্রতি এক প্যাকেট লেক্সাস বিস্কুট, ৪৫০ গ্রাম হরলিক্স ও দুই লিটার পানি সরবরাহ করা হয়। নারীদের একটি করে শাড়ি ও ম্যাক্সি এবং পুরুষদের একটি করে লুঙ্গি বিতরণ করা হয়েছে। মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলের পক্ষে বন্ধুসভার সদস্যরা বিতরণ কাজে অংশ নেন।তহবিলে গতকাল যাঁরা সহায়তা করেছেন:সানাউর রহমান ২০০০, ফারুক ১০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০, মিসেস রহমান ২০,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১৭,০০০, গোলাম নবী ৪০, জ্ঞানরঞ্জন নাথ ৫০০, স্বপন চন্দ্র দাস ২০০, সুমন বণিক ২০০০, সুমন ধর ১০০০, রাজীব বণিক ১০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১২০০, মো. ইবনে মজিদ ১০,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ২০০০, রাকিব ১৩,৫০০, খালেদা বেগম ১০,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ২১০০, সালেহা বেগম ১০০০, আনোয়ারুল আজীম ১০০০, আবদুল বাসেত ১০,০০০, নুসরাত জাহান ৮০০, মে কে মারমা ৪০০০, খুরশিদ ১০,০০০, আনহার আহমেদ ১০০, আবদুল কুদ্দুস ৮০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০০, সোহান ১০০, মো. আবদুর রহমান ২০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১৫০০, রহমান ৬৫০০, তাহামিদা শারমিন ৩০০০, শাকিল এম রিফাত ৩০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০, কোয়েল ও তাসিনুর ১০০০, মাহমুদ ১৫০০, তানিয়া ট্রেডিং ১,০০,০০০, নিপা ৫০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০,০০০, মাহবুব উল আনাম খান ২৫০০, ফৌজিয়া ইয়াসমিন ১২,৫০০, নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১০০০, ওমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫২০০, বিজনেস অ্যান্ড ক্রেডিট ডেভেলপমেন্ট সার্ভিস লিমিটেড (বিসিডিএস) ৫০০০, জাহানারা আরজু ৫০০০, ৭৪ মেটসের পক্ষে মো. আলী আকবর মল্লিক ২০,০০০।গতকালের মোট জমা তিন লাখ নয় হাজার ৯৪০ টাকাসহ তহবিলে মোট জমা পড়েছে এক কোটি দুই লাখ ৯৯ হাজার ১৮৮ টাকা।