কাফরুল ও বাড্ডা থানার ঠিকানা পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল ও বাড্ডা থানার ঠিকানা পরিবর্তন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী শনিবার কাফরুল থানা মিরপুর ১৪ নম্বরের পুলিশ ফাঁড়িতে এবং বাড্ডা থানা স্থানান্তরিত হবে মেরুল বাড্ডায়।আজ বুধবার ডিএমপি সদর দপ্তর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। এতে বলা হয়, আগামী শনিবার (৭ এপ্রিল) কাফরুল থানার নতুন ঠিকানা হবে মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজের পূর্ব পাশে মিরপুর ১৪ নম্বর পুলিশ ফাঁড়ি ভবনে। ওই দিন থেকে মিরপুর ১৪ নম্বর পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলবে ৮৫২/১ ইব্রাহিমপুরে সাবেক কাফরুল থানা ভবনে। এ ছাড়া একই দিন বাড্ডা থানার নতুন ঠিকানা হবে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৭ নম্বর সড়কের ১২/এ নম্বর বাড়িতে।