কাফরুলে চাঁদাবাজদের গুলিতে একজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব কাফরুলের বড়বাড়ী এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের তত্ত্বাবধায়ক দিদারুল ইসলাম (২৫) চাঁদাবাজদের গুলিতে আহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। আহত দিদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিদারের ভাই সাদেকুর রহমান জানান, দিদার ২১৭, পূর্ব কাফরুলের বড়বাড়ী মসজিদের পাশে একটি আবাসন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক। তিনি নির্মাণাধীন ভবনের একটি অস্থায়ী কক্ষে সব সময় থাকতেন। আজ সকাল ছয়টার দিকে চার-পাঁচজন চাঁদাবাজ ওই ঘরে ঢুকে তাঁকে ঘুম থেকে টেনে তোলে। এ সময় চাঁদাবাজেরা বলে মুন্না নামের একজন তাদের পাঠিয়েছে। একপর্যায়ে তারা গুলি ছুড়লে দিদারের ডান পায়ের গোড়ালিতে লাগে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘চাঁদার জন্য সন্ত্রাসীরা গুলি করতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।’