কাফরুলে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে আটক ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুলে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে আজ সোমবার সকালে ১৬ জনকে আটক করা হয়েছে। ‘রাষ্ট্রবিরোধী প্রচারপত্র’ বিলি করার অভিযোগে তাঁদের আটক করে পুলিশ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।