কাফরুলে বস্তি উচ্ছেদে অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের কাফরুল এলাকার জয়নগর বস্তি উচ্ছেদে অভিযান শেষ হয়েছে। আজ সকাল ১০টার দিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাফরুল থানার পুলিশ উচ্ছেদ অভিযান শুরু করে। এতে বস্তিবাসীরা বাধা দেয় এবং রাস্তা অবরোধ করে রাখে। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে বস্তিবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান শুরু করে পুলিশ।এ ব্যাপারে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘প্রথম দিকে জোট বেঁধে বস্তিবাসীরা অভিযানে বাধা দেয়। তবে তাদের বোঝালে পরিস্থিতি শান্ত হয়। আগামীকাল সকালে আবার অভিযান শুরু হবে।’