কাফরুলে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর কাফরুলে গতকাল বুধবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাশেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি এলাকায় ‘মুরগি’ রাশেদ নামে পরিচিত। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্র জানায়, গতকাল রাতে র্যাব-৪-এর কাছে খবর আসে যে পূর্ব কাফরুলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল রাত দুইটার দিকে পূর্ব কাফরুলে মা অটো ড্রাই ক্লিনার্সের সামনে পৌঁছালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ রাশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাব-৪-এর ফ্লাইট লেফটেন্যান্ট মামুন জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, রাশেদ এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় পাঁচটি ও টঙ্গী থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।