কাবিখা ও টিআরে দুর্নীতি হচ্ছে: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) ও টিআর প্রকল্পগুলোতে সরকারি কর্মকর্তারা অনিয়ম ও দুর্নীতি করছেন। তিনি বলেন, ‘এসব দুর্নীতির খবর আমি জানি।’আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি দুর্নীতি না করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।খাদ্যমন্ত্রী বলেন, এখন চালের দাম স্মরণকালের মধ্যে সহনশীল রয়েছে। তিনি বলেন, দেশে ৭৭ লাখ পরিবারকে কম মূল্যে চাল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।খাদ্যমন্ত্রী কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ফজলুর রহমান, পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।