কাবুল থেকে বিদেশি উপদেষ্টাদের প্রত্যাহার করেছে ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে বিদেশি উপদেষ্টাদের প্রত্যাহার করে নিয়েছে ন্যাটো। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। ন্যাটোর ঘাঁটিতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় চলমান বিক্ষোভে গতকাল শনিবার গুলিবিদ্ধ হয়ে মার্কিন সেনাবাহিনীর একজন কর্নেল ও একজন মেজর নিহত হন। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানে নিয়োজিত সব বিদেশি উপদেষ্টাকে প্রত্যাহারের ঘোষণা দেয় ন্যাটো।ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (আইএসএএফ) কমান্ডার জেনারেল জন আর এলেন এক বিবৃতিতে বলেন, ন্যাটো বাহিনীর সদস্যদের নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এই হামলাকে কাপুরুষোচিত বলেও উল্লেখ করেন।