কাবুলে আত্মঘাতী ও গাড়িবোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলের ট্রাফিক বিভাগের সদর দপ্তর লক্ষ্য করে তিনটি আত্মঘাতী ও একটি শক্তিশালী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। আজ সোমবার এই সমন্বিত হামলার ঘটনা ঘটে। তবে তাত্ক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজকের এসব হামলার দায়িত্ব তালেবান স্বীকার করেছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, আজ ভোর পাঁচটার দিকে একদল মুজাহিদিন আমেরিকান প্রশিক্ষণকেন্দ্রের কাছাকাছি সরকারি একটি ভবনে ঢুকে পড়ে। সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে।কাবুল পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ জহির রয়টার্সকে বলেন, তিনটি আত্মঘাতী হামলার পর ওই এলাকায় একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে।