কাবুলে ওবামার নিরাপত্তা চুক্তি সই, গাড়িবোমায় নিহত ৬ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি নিরাপত্তা চুক্তি সই করার কয়েক ঘণ্টা পর আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন। পশ্চিমা নাগরিক অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে। রয়টার্স ও বিবিসি অনলাইন সূত্রে এ কথা জানা যায়।তালেবান নেতারা এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছেন। হামলায় একটি মেয়েশিশুসহ পাঁচজন পথচারী ও একজন গুর্খা প্রহরী নিহত হন।তালেবানের ভাষ্য, আফগানিস্তানে ওবামার ঝটিকা সফর ও আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে তাঁর কৌশলগত দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়।মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার এক বছর পর ওবামা আফগানিস্তান সফরে এলেন। কারজাইয়ের সঙ্গে ওবামার এই চুক্তিতে আফগানিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত্ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়।এর আগে একটি আফগান সেনাঘাঁটি থেকে মার্কিন নাগরিকদের উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা আফগানিস্তানে দায়িত্ব সম্পাদন ও যুদ্ধ শেষ করার অঙ্গীকার করেন।

ভিডিও : রয়টার্স