কাবুলে তালেবান আক্রমণ, নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে আজ সোমবার সকালে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে চার জঙ্গিসহ নয়জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে সংবাদ সংস্থা এএফপি জানায়। আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক ব্যক্তি বলে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।সংঘর্ষ শুরু হয় সেরেনা হোটেল ও রাষ্ট্রপতি প্রাসাদের কাছে এবং বিবিসি জানায়, এখনো তা চলছে।আত্মঘাতী বোমা হামলাকারীরা বেলা ১১টার দিকে কাবুলের রাজনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে দুটি বিপণিবিতান উড়িয়ে দেয়। এ সময় ন্যাটোর সেনাসদস্যদের সঙ্গে তালেবানদের তুমুল বন্দুকযুদ্ধও হয়।ইন্টারন্যাশনাল অ্যাসিসট্যান্স ফোর্স (ইসাফ) জানায়, কাবুলের রাস্তাঘাট পুরোপুরি আফগানিস্তানে অবস্থানরত ন্যাটোর সেনাদের দখলে। তবে তালেবানরা এখনো বিভিন্ন ভবন দখল করে রেখেছে।তালেবানরা এই বোমা হামলা ও সেনাসদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধের দায়িত্ব স্বীকার করে জানায়, ২০ জন তালেবানের একটি আত্মঘাতী দল কাবুলে পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা দখল করতে।