কাবুলে বিচারকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের বাইরে গতকাল মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৬ নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনের বেশি। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।খবরে বলা হয়, আত্মঘাতী ওই হামলাকারী বিস্ফোরক দ্রব্য ভর্তি একটি ব্যক্তিগত গাড়ি নিজে চালিয়ে সুপ্রিম কোর্টের বাইরে নিয়ে আসে। সেখানে কোর্টের বিচারক ও কর্মচারী বহনকারী বাসের সঙ্গে গাড়িটির সংঘর্ষ ঘটিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। বিবিসিকে পাঠানো এক বিবৃতিতে তালেবান জানায়, ‘পশ্চিমা শক্তির আজ্ঞাবহ বিচারকদের’ তাঁরা হত্যা করেছে।কাবুলের সুপ্রিম কোর্ট দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের খুব কাছে অবস্থিত। ন্যাটোর সদর দপ্তরও সুপ্রিম কোর্ট থেকে বেশি দূরে নয়।এ ঘটনার পর কাবুলের কূটনৈতিক পাড়ার কিছু অংশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।