কাব্যশৈলী পদক প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠাগার আন্দোলনে বিশেষ অবদানের জন্য সাইফুল আলমকে ১৫ সেপ্টেম্বর কাব্যশৈলীর আলোকপ্রসূতি পদক-১৪১৭ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে যশোরের মনিরামপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যশৈলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সায়েম আফতাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজনের সভাপতি অরুণ নন্দন, আব্বাস উদ্দীন, এন ইসলাম, মজনুর রহমান, সঞ্জয় দেবনাথ, বাপী নন্দন প্রমুখ।