কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর উপজেলার নগর জালফই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ মঙ্গলবার সকালে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত দুজন হলেন বাবু লাল হাসদা (৩০) ও সেতু (২২)।পুলিশ জানায়, আজ সকাল নয়টার দিকে নগর জালফই এলাকায় ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহাসড়কের পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে বাবু লাল ও সেতু মারা যান। আহত হন বাবু লালের ভাই বোধরাই হাসদা।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।