কামরাঙ্গীর চরে পাঁচতলা ভবন হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীর চর থানাধীন নিজামবাগ এলাকায় গতকাল সোমবার রাতে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। এ সময় আতঙ্কে লোকজন ভবন থেকে বের হয়ে যায়।ভবনের মালিক ওমর আলীর ছেলে মোহাম্মদ হাসেম বলেন, আট বছর আগে আড়াই কাঠা জমিতে দুই তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। বছর খানেক আগে পাঁচতলা নির্মাণের কাজ শুরু হয়। প্রত্যক্ষদর্শী খোকন জানান, গতকাল রাত ১০টার দিকে মটমট শব্দে তাঁরা ঘর থেকে বের হয়ে আসেন। বাইরে এসে দেখা যায়, পাঁচতলা ভবনটি পশ্চিম দিকে হেলে গেছে।কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, লোকজনকে ভবন থেকে রাতেই সরিয়ে নেওয়া হয়েছে। মালিক নিজ উদ্যোগে ওপরের অংশ ভাঙার কাজ শুরু করেছেন।