কামরাঙ্গীরচর-খোলামোড়ায় সেতু চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেগাসিটি ঢাকার জনসংখ্যার চাপ কমাতে হলে কেরানীগঞ্জকে পরিকল্পিত আধুনিক আদর্শ উপশহর হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর সেই লক্ষ্য পূরণে কামরাঙ্গীরচর-খোলামোড়ার সংযোগস্থলে বুড়িগঙ্গা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা প্রয়োজন। এখানে সেতু নির্মিত হলে ঢাকা-২ আসনের সাতটি ইউনিয়নে গড়ে উঠবে শিল্পকারখানা ও পোশাক কারখানা। এতে যেমন সৃষ্টি হবে কর্মসংস্থান, তেমনি বেকারত্বও কমবে।নির্বাচনের সময় মহাজোটের নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা ক্ষমতায় এলে এখানে একটি সেতু নির্মাণ করবেন। মহাজোট সরকার এখন ক্ষমতায়, তাই তাঁদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে স্থানীয় জনগণ। কর্মস্থল রাজধানী ঢাকা হওয়ায় হযরতপুর, তারানগর ও সাক্তা ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন খোলামোড়া ঘাট দিয়ে নৌকাযোগে কামরাঙ্গীরচর পার হয়ে রাজধানীতে যাতায়াত করেন।এই ঘাটের উভয় প্রান্তে ওঠা-নামার সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খোলামোড়া ঘাটের উন্নতি না হওয়ায় যাত্রীদের পা পিছলে পড়তে হয়। প্রায় এক যুগ আগে তখনকার আওয়ামী লীগের সরকারের আমলে নির্মিত কামরাঙ্গীরচর প্রান্তের ঘাটের সিঁড়ির প্রতিটি পাদানির অধিকাংশ ক্ষয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠা-নামা করতে হয়। এ ছাড়া ভিক্ষুক ও হকাররা ঘাটের দখল নিয়ে ভিক্ষা ও পণ্যসামগ্রী বিক্রি করছে। এ ব্যাপারে সরকারের আশু দৃষ্টি কামনা করছি।ইলিয়াছ বাবুলরহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা।