কামরাঙ্গীরচরে আগুন লাগানোর ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কামরাঙ্গীরচরের একটি মার্কেটে আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কবীর, আলম ও সুমন। গতকাল শুক্রবার রাতে ওই মার্কেটের মালিক মাহবুবুব রহমানের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।মাহবুবুর রহমান বাদী হয়ে গতকাল রাতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, মাহবুবুর রহমান ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করতে গিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে থানা ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি নেয়।প্রসঙ্গত, গতকাল সকাল পৌন ১০টার দিকে রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচরের সীমানা-নির্দেশক খালের ঢালে অবস্থিত মাহবুব মার্কেটে অর্ধশতাধিক যুবক রড, লাঠি, হকিস্টিক, রামদা নিয়ে হামলা চালায়। তারা দোকানসহ কারখানাগুলোতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে তেল ঢেলে অগ্নিসংযোগ করে। মার্কেটটির মালিক মাহাবুবসহ স্থানীয় দোকানদারেরা দাবি করেন, কামরাঙ্গীরচরের ‘নব্য আওয়ামী লীগ’ সমর্থিত কিছু সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।