কামরাঙ্গীরচরে আগুনে ১৫ টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীর চরের মোহাম্মদনগরে আজ বুধবার রাতে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনের বাড়ির ১৫টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ রাত আটটার দিকে মোহাম্মদনগরে দোতলা টিনের বাড়ির বাসিন্দা আবদুল কাদিরের ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় দোতলা বাড়ির বাসিন্দারা সবাই দৌঁড়ে বাইরে বেরিয়ে আসে। এক পর্যায়ে আগুন দোতলায় ছড়িয়ে পড়ে। এতে দোতলা বাড়ির নিচতলার ১০টি এবং দোতলার পাঁচটি ঘর পুড়ে যায়। কামরাঙ্গীরচর ও লালবাগের তিনটি ইউনিট সোয়া ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।দমকল কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।