কামরাঙ্গীরচরে বিএনপির হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে কামরাঙ্গীরচর এলাকায় আজ শনিবার বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গতকাল শুক্রবার বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে কামরাঙ্গীরচর এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তবে বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল। সকাল ১০টার দিকে কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সভাপতি এম এ গাফফারের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় বিক্ষোভকারীরা পিকেটিং শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে।