কামরাঙ্গীরচরে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দোকানপাট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের আসাফাবাদ মাতবর বাজার থেকে আজ শনিবার সকালে আবুল কাশেম (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঊষা লাকী এন্টারপ্রাইজ নামের একটি রড সিমেন্টের দোকানের মালিক ছিলেন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, গভীর রাতে কেউ কাশেমকে হত্যা করে দোকানের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ১০ বছর আগে সন্ত্রাসীরা একই দোকানের সামনে কাশেমের বাবা ইসয়াক মেম্বারকে হত্যা করে।