কামরাঙ্গীরচরে মাদকের আখড়া উচ্ছেদ করতে গিয়ে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলপুরে মাদকের আখড়া উচ্ছেদ করতে গিয়ে মাদক সন্ত্রাসীদের হাতে চার যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেলে এই ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব রসুলপুরের মিন্টুর নেতৃত্বে ১০/১৫ জন যুবক পূর্ব রসুলপুরে মাদকের আখড়া উচ্ছেদ করতে যান। এ সময় মাদক সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে মিন্টুর লোকজনের ওপর চড়াও হয়। তারা রফিক (২৮), আলমগীর (৩০), নাসিরউদ্দিন (২৬) ও পাপ্পুকে (২৫) পিটিয়ে আহত করে। সন্ত্রাসীদের আক্রমণের মুখে বাকিরা পিছু হটতে বাধ্য হন। সন্ধ্যার পর আহতদেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতেরা হাসপাতালে সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে সুরিয়া বেগমের নেতৃত্বে ফেনসিডিল, হেরোইনসহ পূর্ব রসুলপুরে মাদক ব্যবসা চলছে। অঅজ বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টুর নেতত্বে স্থানীয় কিছু যুবক মাদকের আখড়া উচ্ছেদ করতে গিয়ে মাদকসেবীদের হাতে আহত হন।