কামরাঙ্গীরচরের দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের তাঁতিপাড়ায় একটি বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ নজরুল ইসলাম (৩২) নামের আরেকজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। একই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরউল্লাহ বলেন, ঈদের দিন দুপুরে তাঁতিপড়ার বাড়িওয়ালা রফিকুল ইসলাম বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ভাড়াটেদের ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করতে নামান। বাল্বটি বিস্ফোরিত হলে ট্যাংকে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আগুন ধরে যায়। এতে ট্যাংকের মধ্যে থাকা সাত ভাড়াটে দগ্ধ হন। একপর্যায়ে আগুন ওপরে ছড়িয়ে পড়লে রফিকুল ইসলামও দগ্ধ হন। বিস্ফোরণের দিন দগ্ধ একজনের এবং দুই দিন পর হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।চিকিত্সকেরা বলছেন, হাসপাতালে থাকা সবার অবস্থা আশঙ্কাজনক।