সাড়ে সাত লাখ জনসংখ্যা অধ্যুষিত ও পাঁচ বর্গমাইল আয়তনের কামরাঙ্গীরচর এলাকার মাদবরপাড়ায় অবস্থিত ‘বুড়িগঙ্গা গণপাঠাগার সমাজ কল্যাণ সংস্থা’। এটি গোটা কামরাঙ্গীরচর এলাকার একমাত্র পাঠাগার। ভবিষ্যত্ প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে স্থানীয় কতিপয় হূদয়বান তরুণ নিজেরাই উদ্যোগী হয়ে বেড়িবাঁধসংলগ্ন মনোরম পরিবেশে দুই কাঠা জমির ওপর ৩০র্×১র্৫ আকারের পাঠাগারটি প্রায় চার লাখ টাকা ব্যয়ে ২০০৭ সালের ৫ মার্চ নির্মাণ করেন। শুরু থেকে পাঠাগারের যাবতীয় ব্যয় বহন করে যাচ্ছেন উদ্যোক্তা তরুণেরাই। পাঁচ টন গম ছাড়া এ পর্যন্ত সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। পাঠাগারে বিভিন্ন শ্রেণীর ৪৫০টি বই রয়েছে। তবে মুক্তিযুদ্ধ, ইসলামের ইতিহাস ও বিজ্ঞানভিত্তিক বই নেই বললেই চলে। ৩০ জনের বসার জায়গায় পাঁচটি বেঞ্চ চারটি টেবিল ও ১৩টি প্লাস্টিকের চেয়ার রয়েছে। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঠাগার খোলা থাকা অবস্থায় প্রতিদিন দুই শতাধিক পাঠকের অধিকাংশকেই দাঁড়িয়ে বই পড়তে হয়। টয়লেট ও পান করার বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় পাঠকেরা পড়েন বিপাকে। পর্যাপ্ত পরিমাণ বই, বই রাখার র্যাক, আলমারি ও সৌজন্য কোনো পত্রিকা নেই।এ ব্যাপারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির সার্বিক সহযোগিতা কামনা করেছে পাঠাগার কর্তৃপক্ষ।ইলিয়াছ আহমদ বাবুলরহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা