কামরানের মৃত্যু: তদন্তে সুপ্রিম কোর্টের বেঞ্চ
পাকিস্তানের দুর্নীতি দমনবিষয়ক সংস্থা এনএবির তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের রহস্যজনক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তে সুপ্রিম কোর্ট একটি বেঞ্চ গঠন করেছে। গতকাল বুধবার এ বেঞ্চ গঠন করা হয়। আজ বৃহস্পতিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।কামরান ফয়সাল পাকিস্তানে ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র-সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে চলমান মামলার মূল তদন্ত কর্মকর্তা আসগর খানকে সহায়তা করছিলেন।সাংবিধানিক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরী আদালতের রেজিস্ট্রার কার্যালয়ে বেঞ্চ গঠনের বিষয়টি জানিয়ে চিঠি পাঠান। সেখানে বলা হয়, দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার থেকে এ বিষয়ে শুনানি গ্রহণ করবেন। ইসলামাবাদের সরকারি বাসভবন থেকে গত শুক্রবার এনএবির কর্মকর্তা কামরান ফয়সালের (৩৫) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ফয়সাল আত্মহত্যা করেছেন বলে জানানো হয়। তবে তাঁর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।জারদারির আইনজীবীর কাছে জবাব চেয়েছেন হাইকোর্টপ্রেসিডেন্ট হওয়ার পরও দলীয় প্রধানের পদ থেকে সরে না যাওয়ায় আসিফ আলী জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না—এর কারণ জানতে চেয়েছেন লাহোর হাইকোর্ট। জারদারির বিরুদ্ধে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল এ আদেশ দেন। গত বছরের মে মাসে লাহোর হাইকোর্ট এক আদেশে আসিফ আলীকে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধানের পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি এখনো দলীয় প্রধানের পদ ধরে রেখেছেন।