কামরুল হাসানের চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বরেণ্য শিল্পী কামরুল হাসানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কামরুল উৎসব-২০১২-এর ধারাবাহিকতায় শিল্পীর চিত্রকর্ম নিয়ে শুরু হচ্ছে ‘শতাব্দীর কামরুল’ শীর্ষক চিত্রপ্রদর্শনী। শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময় আঁকা দুই শতাধিক শিল্পকর্ম, তাঁর লেখা ও আঁকা কিছু দুর্লভ সংরক্ষণ স্থান পাবে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে ১৭ থেকে ২৭ ফেব্রুয়ারি এই প্রদর্শনীটি শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা ও শুক্রবার বেলা দুইটা ৩০ থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।