কামারখন্দে প্রাসঙ্গিক কলাকৌশল ও কবিতার রকম সকম বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দে ১০ মার্চ সন্ধ্যায় লেখক আলী হায়দারের প্রাসঙ্গিক কলাকৌশল ও কবিতার রকম সকম বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। কামারখন্দ উপজেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।কামারখন্দ উপজেলা পরিষদের সভাপতি শহিদুল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আল মামুন, লে. কর্নেল আবদুল্লাহ আল ফারুক, প্রকৌশলী খোরশেদ আলম, দিলীপ কুমার চক্রবর্তী, টি এম জাহিদ হোসেন, বদিউজ্জামান ফেরদৌস ও মো. ফজলুল করিম।উল্লেখ্য, প্রকাশিত বইটি লেখকের ২০তম প্রকাশনা। লেখকের বাড়ি কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামে।