কামারুজ্জামান, কাদের ও আলীমের মামলা স্থানান্তরের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু বিষয়টি জানিয়ে ট্রাইব্যুনালকে বলেন, আবেদন রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল কাল সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। ওই আবেদনের অনুলিপি আসামিপক্ষকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম আজ দুপুর ১২টার দিকে শুরু হয়। এদিকে একই অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের বিষয়ে করা আবেদনের আদেশ পুনর্বিবেচনার শুনানি চলছে।