কামারুজ্জামান আরও একটি মামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের কাজে বাধা ও সারা দেশে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হবে—এমন হুমকি দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় আজ রোববার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আবদুর রশীদ আজ এ মামলায় কামারুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততা সম্পর্কে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।এ নিয়ে কামারুজ্জামানকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। তিনি বর্তমানে কারাগারে আছেন।মামলার অভিযোগে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করতে গেলে আসামিরা পুলিশের কাজে বাধা দেয় এবং সারা দেশে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হবে এমন হুমকি দেয়।এ অভিযোগে ওই দিনই শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।