কামারুজ্জামান ও কাদের মোল্লা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ডাকা হরতালের সময় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় জামায়াতের নেতা কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুই দিনের রিমান্ড শেষে পল্টন থানা পুলিশ তাঁদের ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে। এ সময় আসামিদের আইনজীবী জামিনের আবেদন করলে হাকিম মো. আলী হোসাইন তা নাকচ করে দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।