কামারুজ্জামান ও কাদের মোল্লার ছেলেসহ সাতজন ২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার ছেলেসহ সাতজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত প্রাঙ্গণে মিছিল ও বিচারকাজে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার মো. আশরাফুজ্জামান আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম এ টি এম আল-মামুন প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক জানান, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গতকাল আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ব্যক্তিরা আদালত প্রাঙ্গণে কোনো প্রকার মিছিল বা নাশকতা সৃষ্টি করেননি। তাঁদের তাঁর (আবদুর রাজ্জাক) চেম্বার থেকে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়।কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিলসহ গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মাশকুর মাহমুদ, জহিরুল ইসলাম, মহিবুল্লাহ, নুরুল হক ও জামাল হোসেন।