কামারুজ্জামান ও কাদের মোল্লার ২ মামলায় রিমান্ড শুনানি কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পল্টনের পৃথক দুটি মামলায় আজ বুধবার ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পল্টন থানা পুলিশ।মহানগর হাকিম আবদুল মজিদ কাল বৃহস্পতিবার দুই আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।এ দুজন রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা অন্য আরেকটি মামলায় বর্তমানে তিন দিনের রিমান্ডে রয়েছেন।