কামারুজ্জামানকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। তাঁকে তিন দিনের জন্য সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন আজ সোমবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন। গতকাল রোববার তদন্ত সংস্থা এ আবেদন প্রসিকিউশনে জমা দেয়।