কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।আজ সকালে সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হয়। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।এর আগে কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।এদিকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী মধুসূদন ঘরামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হলেও তিনি অসুস্থ থাকায় সাক্ষ্য দিতে পারেননি। পরে ট্রাইব্যুনালের কার্যক্রম কাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।