কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর আগেই কামারুজ্জামানকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, প্রাথমিক অভিযোগ পাওয়ায় কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২), ৪(১) ও ৪(২) ধারা অনুসারে অভিযোগ আমলে নেওয়া হলো। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মামলার নথিপত্র রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করতে এবং ৭ ফেব্রুয়ারি ওই নথিপত্র আসামিপক্ষকে সংগ্রহের নির্দেশ দেন।