কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ উপস্থাপন আজকের মতো শেষ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই অভিযোগ উপস্থাপন শুরু হয়। ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, সাইফুল ইসলাম ও নুরজাহান মুক্তা। বিকেল ৪টা পর্যন্ত অভিযোগ উপস্থাপন করা হয়।এসময় ১১০ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের ৮৪ পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। কাল আবার বাকী অংশ উপস্থাপন করা হবে।