কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৮ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি ১৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম মামলার প্রস্তুতি না থাকায় শুনানি মুলতবির আবেদন করেন। তিনি বলেন, এই মামলায় দাখিল করা প্রায় সাড়ে পাঁচ হাজার পৃষ্ঠার নথি পড়ে শেষ করতে পারেনি আসামি পক্ষ। পরে এ আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগের বিষয়ে শুনানি দিন পুনর্নির্ধারণ করেন।সকাল ১০টার দিকে কামারুজ্জামানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।