কামাল ও সোহেল তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ও তাঁর ব্যক্তিগত সহকারী সোহেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।মহানগর হাকিম জুলফিকার হায়াতের আদালতে ডিবি পুলিশ আজ সোমবার ওই দুজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাঁদের তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।ডিবি পুলিশের পরিদর্শক মশিউর রহমান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ইব্রাহিম যে অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন, ওই অস্ত্রের আঙুলের ছাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও নিশ্চিত হওয়ার জন্য এবং ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।ডিবি পুলিশ গতকাল রোববার সাংসদ নুরুন্নবী চৌধুরীর গাড়িচালক কামাল হোসেন ও ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তার করে। তাঁদের প্রাথমিকভাবে ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।