কামড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক ব্যক্তিকে হাতকড়া পরাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশ কর্মকর্তার ডান হাতে কামড় বসিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার গুটাগ্রামে। পুলিশ জানায়, গুটাগ্রামে অভিযান চালিয়ে তারা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ ফেনসিডিল বহনের অভিযোগে ফারুক ও আশিক নামের দুই ব্যক্তিকে ধাওয়া করে। আশিক পালিয়ে গেলেও ফারুককে আটক করা হয়। উপপরিদর্শক বাশার তাকে হাতকড়া পরানোর সময় সে তাঁর হাতে কামড় বসিয়ে দেয়। এসআই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট