কায়সারের তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিলের নির্দেশ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২১ জুলাই দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন।গত ১৫ মে সুষুম তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি আটক আছেন।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে গেলে শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন দলের যুগ্ম মহাসচিব হন সৈয়দ মো. কায়সার। এরপর এরশাদ ক্ষমতায় এলে কায়সার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি জাতীয় পার্টির হুইপ এবং পরে ’৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।