প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কারও উসকানিতে কোনো কিছু করা যাবে না। ছাত্রলীগের আদর্শ ঠিক রেখে সচেতন নাগরিক হিসেবে সব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশে এসব কথা বলেন।বিএনপি-জামায়াতসহ কোনো পরাশক্তি যুদ্ধাপরাধের বিচার রুখতে পারবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, বাংলার মাটিতে তাদের বিচারকাজ সম্পন্ন হবেই।জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবদুল মোতালেবের সভাপতিত্বে ছাত্রসমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।